প্রধান শিক্ষিকার কলমে
জ্ঞানের রাজ্যে শিশু এক অভিযাত্রী । যে অভিযাত্রী এই নতুন রাজ্যের প্রথা - প্রকরণ ও
নিয়ম-কানুনের সঙ্গে একেবারেই পরিচিত নয়। আমাদের বিদ্যালয়ের কাজ হল আধুনিক প্রথা
প্রকরণের মধ্যে দিয়ে জ্ঞানের -রাজ্যের উপযুক্ত সদস্য হিসাবে শিশুকে গড়ে তোলা । এই কাজ যে
অত্যন্ত কঠিন - তা বলাই বাহুল্য । উপরস্ত শিশুকে কেবল বিদ্বান হলেই চলে না, জীবন-জীবিকার
স্বার্থে তাকে আরো অনেক বিষয়ে দক্ষ করে তোলা বিদ্যালয়ের কর্তব্য। মনে রাখতে হবে ,
উচ্চতর শিক্ষালাভের ক্ষেত্রে নামী প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার জন্য প্রবল প্রতিদ্বন্ধিতার কথাও।
শিশু শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব তাই অনেক । আমরা আশা করি, পাঁচুড়িয়া অবৈতনিক প্রাথমিক
বিদ্যালয় সচেতনতার সাথে এই দায়িত্ব পালনে আন্তরিকভাবে সচেষ্ট ।
বিদ্যালয়ের উপযুক্ত পরিবেশে শিশু শিক্ষার লক্ষ্যে রয়েছেন দক্ষ শিক্ষক - শিক্ষিকাগণ
এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন আধুনিক পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমে মাতৃভাষার সাথে যুগের
চাহিদা অনুযায়ী ইংরাজী শিক্ষার উপরেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া ছাত্র-
ছাত্রীদের জন্য COMPUTER LEARNING এবং SPOKEN ENGLISH প্রশিক্ষণেরও বিশেষ
ব্যবস্থা করা হয়েছে আমাদের বিদ্যালয়ে। প্রিয় তথা সন্তানতুল্য ছাত্র-ছাত্রীদের মানসিক এবং
শারীরিক বিকাশের জন্য বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক ও বহিঃ শিক্ষামূলক কার্যাবলীর উপস্থিতিও
রয়েছে পাঁচুড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়-এ।
আমরা আশা করব , আপনাদের সহযোগিতা , আমাদের প্রয়াস ও আন্তরিকতা এবং
শিক্ষার্থীর নিরলস চেষ্টার মাধ্যমে শিশুর বিদ্যাচর্চার প্রাথমিক জ্ঞান গড়ে উঠবে দৃঢ় ভিত্তির উপর ।
তৃপ্তি ঘোষ দত্ত
প্রধান শিক্ষিকা
পাঁচুড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়