প্রীতিলতা ওয়াদ্দেদার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারা অনুমোদিত, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের
Academic Excellence - 2025
Empowering minds to achieve unparalleled academic excellence.
Above 90%
Above 75%
Above 60%
PASS OUT
TOTAL STUDENTS
HIGHER SECONDARY -
Above 90%
Above 75%
Above 60%
PASS OUT
TOTAL STUDENTS
MADHYAMIK -
-
HOI Message
প্রিয় ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা,
আমি প্রীতিলতা ওয়াদ্দেদার স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতি নম্রতা মন্ডল,বিগত প্রায় ৫ বছর আমি এই দায়িত্বে আছি। যখন আমি ২০১৪ সালে এই বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা করতে আসি তখন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬৫ জন। ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুন বেড়েছে সেই সাথে বেড়েছে আমাদের দায়িত্ব। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, গ্রাম-শিক্ষা কমিটির সদস্য এবং সর্বপরি শিক্ষা দপ্তরের সহায়তায় বর্তমানে বিদ্যালয়ের বেশ কিছু উন্নতি করতে আমরা সক্ষম হয়েছি।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শিশুদের ভিত্তি তৈরি করে তাই আমরা সর্বদা চেষ্টা করছি কিভাবে শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানো যায়। বর্তমান শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীর পঠন-পাঠন শুরু হয়েছে। এরফলে আমাদের আরও বেশি দায়িত্বশীল ও শিক্ষাদান সম্পর্কে সচেতন হতে হবে যাতে আগামী দিনে এই শিক্ষার্থীরা উচ্চ বিদ্যালয়ে আরও উন্নতি করতে পারে।
শুধু পুঁথিগত শিক্ষাই শিশুদের সার্বিক বিকাশ ঘটাতে পারে না, তার জন্য শিশুদের পড়াশোনার সাথে সাথে অন্যান্য বিষয়, যেমন, খেলাধুলা, চারুকলা প্রভৃতি বিষয়েও আগ্রহ দান করা একান্ত প্রয়োজন। সে বিষয়েও আমরা যথেষ্ট সচেতন।
আমাদের মনে হয় বিদ্যালয়ের আরও উন্নতির প্রয়োজন, এখনও অনেক বিষয়েরই উন্নতি ঘটানো আমাদের সম্ভব হয়নি। আশা করি আগামী দিনে আমরা সবাই মিলে সকলের সহায়তায় বিদ্যালয়ের আরো উন্নতি ঘটাতে পারব।