বিদ্যালয় হচ্ছে একটি প্রতিষ্ঠান বা সংগঠন, যা মূলত শিক্ষাদানের কেন্দ্র, যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞানলাভ করে থাকে। বিদ্যালয় সব সময়ই দালানকোঠায় আবদ্ধ হবে এমন নয়, বরং শিক্ষক, কিছু পরিমাণ শিক্ষার্থী, এবং শিক্ষাসহায়ক পরিবেশই বিদ্যালয় হবার জন্য যথেষ্ট। বিদ্যালয় নির্দিষ্ট পাঠক্রমের অধীনে পরিচালিত হয় এবং বিদ্যালয়ে পঠনের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক থাকে। সাধারণত পূর্বে প্রথম শ্রেণী থেকে বিদ্যালয় শুরু হত। তবে অধুনা প্লেগ্রুপ, নার্সারি, কেজি ইত্যাদিকে প্রিবিদ্যালয় বা প্রাক-বিদ্যালয় পঠন হিসেবে গ্রহণ করা হয় এবং এসব পাঠদানও বিদ্যালয়ের অন্তর্ভুক্ত ধরা হয়।
আমাদের বিদ্যালয়ের নাম চক কলাপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ইহা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লক এর আমুলিয়া পঞ্চায়েত এর কলাপোল গ্রামে অবস্থিত। আমাদের বিদ্যালয় দেগঙ্গা ব্লক এর এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ১৯৫৩ সালে স্থাপিত হয়।
একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায় আমাদের বিদ্যালয় তা - ই । বিদ্যালয় এর সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকার সাধারন মানুষের সাহযোগিতায় বিদ্যালয় এর উন্নয়ন ও অগ্রযাত্রা দ্রুত গতিতে এগিয়েছে ।আমাদের বিদ্যালয়টি গ্রামীন অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে । এই বিদ্যালয় এর প্রধান শিক্ষক হওয়ার সুযোগ পাওয়াই আমি নিজেকে ধন্য মনে করি । সকলের সহযোগিতায় আমাদের বিদ্যালয় জেলার তথা রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হোক - এটাই আমার প্রত্যাশা ।
তপন কুমার রায় ( প্রধান শিক্ষক )