Admissions

ADMISSION PROCEDURE

CLASS V - IX:

বিজ্ঞপ্তি

(পঞ্চম থেকে নবম শ্রেণিতে বাইরের নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি)

 

 

এতদ্বারা অভিভাবক/অভিভাবিকাবৃন্দকে জানানো যাচ্ছে যে , ২০২৩ শিক্ষাবর্ষে নয়াবাজার উচ্চবিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১২-১২-২০২২ তারিখ ( সোমবার ) থেকে ২২-১২-২০২২ তারিখ ( বৃহস্পতিবার ) পর্যন্ত ফর্ম দেওয়া এবং জমা নেওয়া হবে । ইচ্ছুক অভিভাবক/অভিভাবিকা বৃন্দকে বলা হচ্ছে উক্ত দিনগুলিতে ফর্ম নিয়ে যথাযথভাবে পূরণ করে বিদ্যলয়ের অফিস কক্ষের নির্দিষ্ট স্হানে জমা দিতে হবে। ফর্ম নেবার সময় ছাত্রের জন্ম সংশাপত্র দেখাতে হবে ও ফর্মের মূল্য বাবদ ২০ / - টাকা দিতে হবে ।

 

 

 ফর্ম জমা দেওয়ার সময় নিম্নলিখিত কাগজগুলির জেরক্স কপি সঙ্গে জমা দিতে হবে : 

১) ছাত্রের জন্ম সার্টিফিকেটের জেরক্স কপি। 

২) ছাত্রের আধার কার্ডের জেরক্স কপি ।

৩) কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি (যদি থাকে) কাস্ট সার্টিফিকেট না থাকলে General বলে গণ্য হবে ৷ ৪) দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ।

৫) ছাত্রের ব্যাংক একাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার পরিষ্কার জেরক্স কপি ।

৬) পূর্বের স্কুল থেকে দেওয়া অনলাইন ট্রান্সফার সার্টিফিকেট। এটি ভর্তির দিন নিয়ে আসলেও হবে।

 

বিশেষ দ্রষ্টব্যঃ 

১) ভর্তির দিন সমস্ত ডকুমেন্টের অরিজিনাল অবশ্যই সঙ্গে আনতে হবে । অরিজিনাল ছাড়া কোনো অবস্থাতেই ভর্তি নেওয়া হবে না ।

১) অসম্পূর্ণ পূরণ করা ফর্ম বাতিল বলে গন্য হবে । 

২) ফর্ম নেওয়া ও জমা দেওয়ার সময় সকাল ১১.৩০ মিঃ-- ২.০০ টা পর্যন্ত । 

৩) ভর্তি শুরুর তারিখ পরবর্তীকালে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে ।

৪) 'Banglarshiksha website' থেকে প্রদত্ত অনলাইন ট্রান্সফার সার্টিফিকেট ছাড়া কোন অবস্থাতেই ভর্তি নেওয়া সম্ভব হবে না ।

অনুমত্যনুসারে

প্রধান শিক্ষক , নয়াবাজার উচ্চ বিদ্যালয়

 CLASS XI:

(To be updated soon)