Admissions

বর্তমানে শিশুর বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি করানো হয়। 1 লা জানুয়ারি যাদের বয়স 5+ তারা প্রাক-প্রাথমিকে যাদের বয়স 6+ তারা প্রথম শ্রেণীতে 7+তারা  দ্বিতীয় শ্রেণীতে 8+ তারা তৃতীয় শ্রেণীতে এবং 9+ তারা চতুর্থ শ্রেণীতে ভর্তির যোগ্য। ভর্তির জন্য কোন ফি নেওয়া হয় না। ভর্তির সময় শিশুর জন্ম সার্টিফিকেট, আধার কার্ড , ব্যাংক একাউন্ট  ডিটেলস,  দুই কপি ছবি, অভিভাবকের ফোন নাম্বার, পিতার নাম , মাতার নাম, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সার্টিফিকেট এগুলোর জেরক্স নেওয়া হয়।