Admissions

  • কোনো শিক্ষাবর্ষের  ছাত্র ছাত্রীদের ভর্তি সাধারণত শুরু হয় ২ রা জানুয়ারী থেকে।  তার আগে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভর্তির ফর্ম দেওয়া হয়। ফর্ম দু রকমের-  MAIN FORM  আর DCF FORM.  দুটো ফর্ম ই যথাযথ ভাবে পূরণ করে স্কুলে জমা করতে হয় অভিভাবকের স্বাক্ষর করে।  সঙ্গে দিতে হয় জন্ম সারটিফিকেট, আর আধার কার্ড ( যদি থাকে) এর জেরক্স কপি একটি করে, আর একটি রঙিন পাসপোর্ট ফটো, DCF FORM -এর নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হয়। তারপর ২ রা জানুয়ারী বেলা ১১ টা থেকে স্কুলে ভর্তি নেওয়া হয়, Admission Register এ ছাত্র বা ছাত্রীর বিবরণী লিখে, অভিভাবকের সাক্ষর নিয়ে,  আগে ফর্ম জমা দিলে আগে ডাকা হয় এই ভিত্তিতে।  ভর্তির সময় কোনো ফি নেওয়া হয় না। তারপর থেকে  যে কোনো কাজের দিনই ভর্তি  নেওয়া হয়। ক্লাস শুরূ ওই ২ রা জানুয়ারী থেকেই।