
বিদ্যালয়ের প্রাক্তন সহ-শিক্ষক প্রয়াত শ্রদ্ধেয় সুকুমার বেরা মহাশয়ে স্মৃতির উদ্দেশ্যে তাঁর সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, বিদ্যালয়ের প্রাক্ত কৃতী ছাত্র মাননীয় শ্রীযুক্ত মৃণাল কান্তি বেরা মহাশয় বিদ্যালয়কে এককালীন দেড় লক্ষ টাকা দান করেছেন৷ উক্ত দান থেকে পঞ্চাশ হাজার টাকায় বিদ্যালয়ে CC TV লাগানো হয়েছে৷ বাকী এক লক্ষ টাকার বাৎসরিক সুদ থেকে প্রতি বৎসর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র ও ছাত্রী যাহারা এই বিদ্যালয়েই একাদশ শ্রেণিতে পাঠরত থাকবে তাহার যৌথভাবে এই পুরস্কার (সুকুমার বৃত্তি) লাভ করবে৷