30 শে মে, আজ থেকে ষাট বছর আগে, 1960 সালে, এই দিনে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় স্বর্গীয় হরি ব্যানার্জী ও স্থানীয় অনেক শিক্ষানুধ্যায়ী ব্যাক্তির আন্তরিক প্রচেষ্টায় এই বিদ্যালয় টি উন্নত থেকে উন্নততর হয়... 1960 থেকে 2915 মে মাস পর্যন্ত বিদ্যালয় পরিচালনা করতে ম্যানেজিং কমিটি স্বর্গীয় হরি ব্যানার্জী 1960 সাল থেকে আনুমানিক 10থেকে 15 বছর এই বিদ্যালয় এর সম্পাদক ছিলেন। তারপর শ্রী শ্যামল ভট্টাচাৰ্য, শ্রী বিমল অধিকারী, শ্রী উদয় মোদক, শ্রী যতীন্দ্রনাথ সরকার শ্রী সুব্রত ঠাকুর, শ্রী রুহিদাস সাহা, শ্রী জগদীশ সরকার পরপর সম্পাদক ছিলেন। প্রত্যেকের আমলে কিছুনা কিছু উন্নতি হয়। এরপর 2015,মে মাসে স্কুল গভর্নমেন্ট স্পনসর হয়.. তখন সভাপতি হয় শ্রী রাজেশ কুমার সিং, বর্তমানে তিনিই সভাপতি ।
প্রথম বিদ্যালয় প্রধান শিক্ষিকা ছিলেন শ্রীমতি রেখা রায়, শ্রীমতি রেখা রায় এর পরে শ্রীমতি অনুরাধা চক্রবর্তী বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নিযুক্ত হন। তিনি 2003 সালে অবসর গ্রহণ করেন, তারপর আমি শ্রীমতি অনিতা ঘোষ 2003 সালে প্রধান শিক্ষিকা পদে নিযুক্ত হই।
বর্তমানে বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করানো হয়, তবে ছাত্রী অনুপাতে আমাদের শিক্ষিকার সংখ্যা খুবই কম। এখনো আনুমানিক 13টি পদ শূন্য, শিক্ষিকা নেই। স্কুল ফান্ড থেকে Temporary শিক্ষিকা নিয়ে স্কুল ছাত্রীদের পঠন পাঠনের সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। শিক্ষিকারা আন্তরিকতার সহকারে ছাত্রী পঠন পাঠনের উন্নতির চেষ্টা করে। শিক্ষিকার অভাব মেটানোর জন্য Projector-এর মাধ্যমে শিক্ষিকার ব্যবস্থা করা হয়। বিদ্যালয় লাইব্রেরি আছে, কিন্তু লাইব্রেরিয়ান নেই। শিক্ষিকা দের দ্বারাই সেই সমস্যা সমাধানের চেষ্টা করি। computer lab আছে, তাতে 14-15 টি কম্পিউটার আছে, ছাত্রীদের কম্পিউটার শিক্ষা দেবার জন্য, তাছাড়া Geo lab আছে, Music lab আছে। এখনো অনেক অভাব পূরণের প্রয়োজন যেমন স্কুলের মাঠের সংস্করণ, কারণ বর্ষাকালে মাঠে জল জমে থাকে, ফলে যাতায়াত অসুবিধার জন্য একটা কালভার্ট এর প্রয়োজন, কম্পিউটার এর সংখ্যা বাড়ানো, প্রজেক্টর এর সংখ্যা বাড়ানো, সব থেকে বেশি প্রয়োজন দ্বাদশ শ্রেণীর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন এডুকেশন, হোম সায়েন্স, কম্পিউটার, এই বিষয় গুলি পঠনের জন্য কাউন্সিল এর অনুমোদন প্রয়োজন। এই বিষয়ে আমরা বহুবার প্রেয়ার দিয়েছি, কিন্তু এখনো অনুমোদন পাইনি। আশা করি আগামীদিনে আমরা এই সমস্যা গুলি আস্তে আস্তে সমাধান করতে পারবো। এই আশা রাখি।