From the Head Of Institution Desk

আমি মলিন চন্দ্র বর্মন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে 2014 সালের ২৫ শে আগস্ট নিযুক্ত হই। বর্তমানে আমরা এই বিদ্যালয়ে তিন জন শিক্ষক এবং একজন শিক্ষিকা বিদ্যালয়ের কাজে নিযুক্ত আছি। শিশু শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে আমরা সদা সচেষ্ট আছি। গ্রামের অধিকাংশ পরিবার দরিদ্র এবং এদের একটা অংশ আজও নিরক্ষর। এমতাবস্তায় প্রতিটি শিশুর মধ্যে শিক্ষার আলো জ্বালাতে পারলে আমাদের প্রচেষ্টা সফল হবে বলে মনে করি।