

আমি বিমল চন্দ্র ঘোষ, খাসকোল ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , শিক্ষার গুরুত্ব এবং শিক্ষালাভের জন্য বিদ্যালয়ের ভূমিকার কথা সমাজে প্রচারের জন্য সমস্ত শিক্ষক-শিক্ষিকাগনকে সঙ্গে নিয়ে একটি রূপরেখা তৈরী করেছি। সেগুলি হলো-১) ৫ বছরের ঊর্ধ্বে বয়স এমন কোন শিশু যাতে বিদ্যালয়ের শিক্ষার আঙিনার বাইরে না থাকে তার জন্য প্রতি বছরের শুরুতে সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলে বিদ্যালয় সংলগ্ন গ্রামগুলোতে বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রচার করা হয়। ২)শিশুকন্যারা যাতে পড়াশুনো থেকে বঞ্চিত না হয় সেইজন্য নারী শিক্ষার গুরুত্ব প্রচার করা হয়-ফলস্বরূপ আমাদের বিদ্যালয়ে প্রতিবছরই ছাত্র অপেক্ষা ছাত্রীর সংখ্যা বেশি হয়। ৩)প্রতি নিয়ত অভিভাবকগনের সাথে যোগাযোগ রাখা হয় এবং প্রত্যেক মাসে অভিভাবকদের নিয়ে সভা করা হয়। ৪) শৌচালয় এবং পরিবেশ পরিচ্ছন্নতার জন্য প্রচার করা হয়। এ বিষয়ে বিদ্যালয় সংসদও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।৫)শিশুরা যাতে বিদ্যালয়মুখী থাকে সেইজন্য পঠন-পাঠনের পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া হয় এবং নিয়মিত শরীর-চর্চা করানো হয়।ভবিষ্যৎ পরিকল্পনা- ১) কোন শিশু যাতে শিক্ষার আঙিনার বাইরে না থাকে সেইজন্য Child Register maintain করা। ২) পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৩) বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাদানের জন্য অধিক সংখ্যায় TLM ব্যাবহারের পরিকল্পনা করা হয়েছে।৪) ছোট ছোট দলে শিক্ষার্থীদের ভাগ করে Self Learning এর ব্যবস্থা আগেই করা হয়েছে এবং এই পদ্ধতিতে পঠন-পাঠন চলতে থাকবে।