

নদীয়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের Website -এ আপনাদের জানাই সুস্বাগতম
দেশ স্বাধীন হবার ৭ বছর পর ১৯৫৫ সালে গনতান্ত্রিক রাষ্ট্রের শিশু শিক্ষার প্রাতিষ্ঠানিক আখ্যায় আখ্যায়িত আমাদের এই " রথতলা প্রাথমিক বিদ্যালয়" -যা অদ্যাবধি রানাঘাট সাবডিভিশনের অধীন রানাঘাট ১ নং চক্রের অন্যতম সফল একটি শিক্ষাঙ্গন । অতীত ঐতিহ্যের অক্ষুন্যতাকে বজায় রাখার মানসিক শপথ নিয়েই শিক্ষিকারূপে আমার এই বিদ্যালয়ের অন্তর্ভুক্তি ২০১১ সালে। কোনো এক অজানা অদম্য স্পৃহায় আমার অন্তরাত্মার নবজাগরন ঘটে যায় ওই মুহুর্ত থেকে। বোধগম্যতার নিরিখে আত্মসচেতনাতায় আমি যেন অতি উৎসাহী হয়ে যাই শুধুমাত্র শিক্ষালয়টিকে শৈশব বিকাশের পূর্ণাঙগন হিসাবে প্রতিষ্ঠিত করতে,যেখানে যোগ্য দোসর হয়ে উঠলেন আমার প্রতিটি সহঃশিক্ষক ও শিক্ষিকা । আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ সত্যিই আমরা গর্ববোধ করি আমাদের এই বিদ্যালয়টিকে নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে শুধু পাঠ্যসূচীর মূল্যায়ন নয়,আমরা ছাত্র ছাত্রীদের মূল্যায়িত করতে পারি সামাজিক ও সাংস্কৃতিক পটভূমিকাতে সফলতার মাপকাঠিতে- যে অনুভূতি লেখনীর ছোঁয়ায় কখনোই অনুভূত হতে পারে না। আর এই কৃতিত্ব আমাদের সকলের একাত্মবোধেই - যা আগামীর নিত্যনতুন স্বপ্নকে করে তুলবে বাস্তবায়িত। তাই প্রতিটি দিনই হই অঙ্গীকারবদধ-আগামী প্রজন্মকে তাদের সার্থক মুক্তাঙগনে শিক্ষার আলোতে পরিশীলিত করেই সুনাগরিক হিসাবে গড়ে তোলবার প্রকৃত পন্থা অন্বেষণে।আশা রাখি আপনারাও সঙ্গে থাকবেন সহযোগিতার হস্তযুগল প্রসারিত করে।
ভালো থাকুন---- সুস্থ থাকুন---
কল্পনা কুন্ডু ( প্রধান শিক্ষিকা)