

রায়নগর রোহিনী কান্ত প্রাথমিক বিদ্যাপীঠে স্বাগত । রাণাঘাট থানার অন্তর্গত নোকাড়ী পঞ্চাযেতের রায়নগর গ্রামে অবস্থিত রায়নগর রোহিনী কান্ত প্রাথমিক বিদ্যাপীঠ । শুরুর প্রথমে বিদ্যালয়টি অক্ষয় ঘোষের পুকুরের ধারে ছিল, তারপর গ্রামের শিক্ষনুরাগী ব্যাক্তি রোহিনী কান্ত সরকার সরকার মহাশয় জমি দেওয়ার পর বর্তমান বিদ্যালয়টি ১৯৬০ সালে নদীয়া জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ কর্তৃক অনুমোদন লাভ করে । গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গের সিদ্ধান্তে বিদ্যালয়টি রোহিনীকান্ত মহাশয়ের নামে করার সিদ্ধান্ত নেন ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ তিনজন শিক্ষক ও একজন শিক্ষিকা প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন ছাড়াও খেলাধূলা, অঙ্কন , সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানসিক , শারীরিক এবং বৌদ্ধিক বিকাশে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে । বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা ”কুসুমকলি”-র মাধ্যমে ছাত্র-ছাত্রীদের লেখনী শক্তির বিকাশ ঘটাবার চেষ্ঠা করা হয় । নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুস্বাদু মধ্যাহ্ন কালীন আহার পরিবেশনে আমরা সর্বদাই সচেষ্ট । প্রতিটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ আমাদের একমাত্র লক্ষ্য ।