From the Head Of Institution Desk

1955 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।আমি 2008 সালে প্রধান শিক্ষিকা পদে বিদ্যালয়ে যোগদান করি এবং অনুভব করি যে ছাত্র-ছাত্রীর সংখ্যা 300 জন্ হলেও তাদের উপযুক্ত শ্রেণীকক্ষ ও উপযুক্ত শিক্ষক-শিক্ষিকার বড়ই অভাব ।বহু প্রচেষ্টার পর রাজ্য সরকারের ও সর্বশিক্ষা মিশনের অনুমোদনে বর্তমানে আলো-বাতাস যুক্ত শ্রেণিকক্ষ ও শিক্ষক শিক্ষিকা পেয়েছি। সহশিক্ষক-শিক্ষিকাদের সাহায্য না পেলে আমি আজ এই বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতাম না ।এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের সহযোগিতায় এই ব্রত লইয়াছেন যাতে পড়াশোনার সাথে সাথে সব ছাত্র-ছাত্রীরা নিজেদের চরিত্র গঠন করতে, বিদ্যালয় এবং পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং গুরুজনদের সম্মান করিবার শিক্ষা লাভ করে। অতএব আমার সহ শিক্ষক শিক্ষিকা ও গ্রামের উপদেষ্টা মন্ডলীর সহায়তায় আগামী দিনে আরো উন্নততর ছাত্র সমাজ সর্বপরি উন্নত মানুষ গঠন করতে পারবো এই আশা রাখি।