

"Man is what Education makes it"
মানুষ গড়ার জন্য প্রয়োজন শিক্ষা। এই অস্বীকার করতে পারে নি জয়নগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষাব্রতীরা। তাদের স্বপ্নের বাস্তবায়ন ১৯৬৩ সালের ২০শে জানুয়ারি গড়ে ওঠে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পূর্ব জয়নগর পূর্ব পাড়া এফ.পি স্কুল। আপন গতিতে আবর্তিত হতে হতে পেরিয়ে এসেছে অর্ধ শতকেরও বেশি। বৃধি পেয়েছে কলেবরে। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে কৃতী ছাত্র ছাত্রীদের তালিকা।
বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ২০৫ জন। ৭ জন শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে তাদের পড়াশুনার মান উন্নয়নে কাজ যেমন চলছে তেমনি পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তাদের ব্রতচারী, শারীরশিক্ষা ও সাংস্কৃতিক শিক্ষার চর্চাও চলছে।
সামজকে বাচাতে প্রয়োজন মূল্যবোধরে আত্ম নিয়ন্ত্রণ, সমায়ানুবর্তিতা, পরিবেশ সচেতনতা প্রভৃতি বিষয়গুলি। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকাশ ঘটাতে সচেষ্ট হয়েছি। বিদ্যালয়ের পালনীয় দিনগুলিতে পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ তারই নিদর্শন।
শিশু শিক্ষায় শিশু স্বাস্থ্যকে উপেক্ষা করা সম্ভব নয়। তাই বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয়জল, ছাত্রছাত্রীদের জন্য পৃথক জলের সুবিধাযুক্ত শৌচাগার নির্মাণ। সর্বোপরি পড়ুয়াদের মিড-ডে মিল –এ পুষ্টি যুক্ত স্বাস্থ্য সম্মত আহার পরিবেশনে সুখের ঠিকানা স্বয়ম্ভর গোষ্টী সর্বদা সচেষ্ট।
ছাত্রছাত্রীরা ও শিক্ষকশিক্ষিকা পরিচালন সমিত অবিভাবক ও অবিভাবিকাদের সহযোগিতায় বিদ্যালয়ের পড়াশুনার মান ও শ্রীবৃদ্ধি ঘটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।