From the Head Of Institution Desk

১৯৪২ সালে যে স্কুল প্রতিষ্ঠিত, স্বাভাবিকভাবেই তার একটা দীর্ঘ ইতিহাস আছে। স্থানীয় শিক্ষানুরাগী কিছু মানুষের পরিশ্রম, কর্মরত শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত প্রচেষ্টায় জয়গ্রাম জানকীনাথ উচ্চ বিদ্যালয় আজ এই অবস্থানে। মাঝে একটা সময় বিভিন্ন সমস্যায় বিদ্যালয়ের কাজ একটু শ্লথ হয়ে পড়ে। এখন আবার ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে আপনাদের সকলের সহযোগিতায়। আসুন হাতে হাত রাখি। আমরা কেউই একদিন থাকব না। বিদ্যালয় কিন্তু স্বমহিমায় বিরাজমান থাকবে।