From the Head Of Institution Desk

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, তোমরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে হাত জোড় করে বিদ্যালয় এর প্রার্থনার সময় প্রার্থনা করবে। এটা তোমরা তো রোজই সুন্দরভাবে করো, দেখতে ও প্রার্থনা শুনতে খুবই ভালো লাগে। বিদ্যালয়ে স্যারেরা ও দিদিমনি তোমাদের লেখাপড়ার বিষয় এ সব সময় সাহায্য করেন তাদের থেকে মন দিয়ে লেখাপড়া শিখে নেবে। লাইব্রেরি ক্লাস করবে। বই পড়া অভ্যাস করবে।  আক্টিভিটি ওয়ার্ক মন দিয়ে করবে ,প্রয়োজনে স্যার বা দিদিমনির সাহায্য নেবে।  খেলাধুলা ও শরীরচর্চার ক্লাস ঠিকমতন করবে, রোজ অভ্যাস করবে তাতে শরীর ও মন ভালো থাকবে ও লেখাপড়ায় মন বসবে। বিদ্যালয় এর বড়ো মাঠ আছে ওখানে খেলাধুলার ক্লাস এ অভ্যাস করবে। বিদ্যালয় এর সকল কাজে সকাল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী প্রয়োজনে প্রধান শিক্ষক এর সাহায্য নেবে, উনি সব সময় তোমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন। সকলে ভালো থেকো ও বড়ো হও। মানুষের মতো মানুষ হও এই প্রার্থনা জানাই।