From the Head Of Institution Desk

শিক্ষা হলো মানব সভ্যতার অগ্রগতি, ব্যাক্তিগত জীবনের উন্নতি, সমাজ জীবনের উন্নয়ন। শিক্ষা ব্যাক্তি জীবনের মান নির্ধারণ করে। এমনকি একটি রাষ্ট্রে মানও নির্ধারণ করে। ছাত্র জীবন যে কতো মূল্যবান, তাদের এই সময়টা যে কত গুরুত্বপূর্ণ তা তারা নিজেরা অনেক সময় বুঝতে চায় না। আর এই না বোঝার কারনেই তারা অত্তান্ত অবহেলায় তাদের এই অতি মূল্যবান সময়টা নষ্ট করে। “মা”-“বাবা”, শিক্ষক–শিক্ষিকাদের প্রধান এবং একমাত্র দায়িত্ত ও কর্তব্য ঐ সমস্থ সন্তান বা ছাত্র-ছাত্রীদের শিক্ষার আঙিনার মূল নিয়ে আশা। জাতির ভবিষ্যত নাগরিকদেরকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করা। মহাকবি – জন মিলটন শিক্ষাদর্শন প্রসঙ্গে বলেছেন ঃ- Education is the harmonious development of body, mind and soul. অর্থাৎ - দেহ মন ও আত্মার সুসমনিত উন্নয়নই শিক্ষা।