From the Head Of Institution Desk

প্রধান শিক্ষকের কলম

উপেন্দ্র বিদ্যামন্দির বিদ্যালয়ে১২-০৩-২০১৪ তারিখে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি । বনগাঁ চাকদহ সড়কের গায়েই বিদ্যালয়টি অবস্থিত । আমাদের লক্ষ্য বর্তমান যুগের সাথে তালে তাল মিলিয়ে সঠিক শিক্ষা দান .  আর এ কাজে শিক্ষক- শিক্ষিকারা সর্বদা সজাগ । প্রতিবছর বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে চলেছে । বিদ্যালয়ের সুনামের কারনে পার্শ্ববর্তী বিদ্যালয় ছেড়ে অনেক অভিভাবকরা তাদের সন্তানদের এ এই বিদ্যালয়ে ভর্তি করেন । ভালো পড়াশুনা ও আদর্শ মানুষ হওয়ার কথা ভেবে । প্রত্যেক ছাত্র - ছাত্রী সুস্বাদু মিড - ডে - মিল গ্রহন করে থাকে । স্ব - নির্ভর গোষ্ঠীর দিদিরা খুবই যত্নবান ও সন্তান সম মনে করে ছাত্র - ছাত্রীদের খাওয়ার বাবস্থা করে থাকেন । প্রতি বছর ছাত্র - ছাত্রীদের জন্য বাইরে গিয়ে শিক্ষামূলক ভ্রমণ ও চড়ুইভাতির বাবস্থা করা হয় । বিদ্যালয়ে নানারকম খেলাধূলার মধ্যে দিয়ে ছাত্র - ছাত্রীদের উৎসাহিত করা হয় । অভিভাবক / অভিভাবিকাগণ সবসময় বিদ্যালয়ের পাশে থাকেন । শিক্ষক / শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে ।

নিয়মশৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বিদ্যালয়ের মূল মন্ত্র ।

                                                                                                                                                পীযূষ কান্তি ঘোষ

                                                                                                                                                   প্রধান শিক্ষক

                                                                                                                                       উপেন্দ্র বিদ্যামন্দির, বনগাঁ