From the Head Of Institution Desk

শিক্ষকের দ্বারাই শিক্ষা বিধান রে-

                        প্রণামীর দ্বারা হয় না ।

মানুষ মানুষের কাছ হইতেই শিখিতে পারে ;-

                        রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহান মন্ত্রে

 

একজন শিক্ষক হিসাবে দীক্ষা নিয়ে ২০১১ সালের জানুয়ারী মাসে এই বিদ্যালয়ে যোগদান করে বিদ্যালয়ের সুনামকে দীর্ঘস্থায়ী করতে বদ্ধ পরিকর । এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা পরস্পর নিঃস্বার্থ এবং অকুণ্ঠ সহযোগিতার মধ্যে দিয়ে ছোটো ছোটো শিশুমনগুলোকে স্নেহের পরশে বিকশিত ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে শিক্ষার আলোকে আলোকিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

বর্তমানে কঠিন প্রতিবন্ধকতার মধ্যে পড়ে বিদ্যালয়ের স্বাভাবিক ক্রিয়াকর্ম থেকে কিছুটা পিছিয়ে পড়ছি । সর্বোপরি এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীরা, অভিভাবকবৃন্দ, পরিচালক কর্মীবিন্দ, প্রশাসক এবং স্ব নির্ভর গোষ্ঠীর মিলিত প্রচেষ্টাই আমাদের সাফল্যের চাবিকাঠি । এই বিদ্যালয়ের উন্নতি এবং সুনাম বজায় রাখতে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ ।

            আমাদের এই প্রচেষ্টা কে যারা সম্মানের সাথে সহযোগিতা করে চলেছে, তাদেরকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ ও শুভেচ্ছা ।

 

                                                                                                ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

                                                                                         বিভূতি ভূষণ প্রাথমিক বিদ্যালয়

                                                                                              বনগাঁ, উত্তর ২৪ পরগনা ।