

আমি ২০১০ সালে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার গ্রহণ করি। এরপর আমার সহকর্মীবৃন্দ, স্কুল পরিচালন কমিটি এবং গ্রামের কিছু শিক্ষানুরাগী ব্যক্তি ও সরকারে সহযোগীতায় স্কুলের পরিকাঠাম গত মান উন্নয়ন এবং শক্ষার্থীদের পঠন-পাঠন গত মান উন্নয়নের চেষ্টা করে চলেছি। আমাদের স্কুলের শিক্ষা ও খেলাধূলা উভয়কেই সমান ভাবে গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার ঘাটতি এবং পরিকাঠামগত ঘাটতি থাকার সত্ত্বেও আমরা নিজেদের দক্ষতায় সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সমসময় ছাত্র-ছাত্রীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিদ্যালয়কে পরিচালনা করেছি। আগামীদিনে সকলের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান এবং পরিকাঠামগত শ্রীবৃদ্ধি ও সকল ছাত্র-ছাত্রীর (বর্তমান এবং প্রাক্তন) সাফল্য কামনা করি।