
ঈশ্বর কৃষ্ণ দাস পাল মহাশয়ের উত্তরাধিকারীদের দান করা জমিতে ১৯৬৬ সালে গড়ে উঠে তাঁর নামাঙ্কিত বিদ্যালয় 'নবগ্রাম কে .ডি পাল বিদ্যালয়' । প্রথমে বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় হিসাবে পথ চলা শুরু করে । ১৯৮৬ সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হয়। তারপর ২০০০ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ও ২০১৫ সালে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হয়। শিক্ষার আলোকে সমাজের সর্বস্তরে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এই মন্ত্রে দীক্ষিত হয়ে একদিন এই বিদ্যালয় পথ চলা শুরুকরেছিল