

সরকার নির্দেশিত নিয়ম ও নির্দেশিকা অনুয়ায়ী বিদ্যালয় পরিচালনা করা হয়। দুস্থ ছাত্র ছাত্রীদের আর্থিক সুবিধা দেওয়া হয়। তাদেরকে সরকারী বইপত্র ছাড়াও বাড়তি বইপত্রও দেওয়া হয়।বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা কঠোর ভাবে পালন করার চেষ্টা করা হয়। বিদ্যালয়ের পঠন পাঠন সর্বাঙ্গিন সুন্দর করার চেষ্টা করা হয়। শিক্ষা বিষয়ে যথেষ্ট যত্ন নেওয়া হয়। ছাত্র ছাত্রীদের চাহিদার অগ্রাধিকার দেওয়া হয়। এলাকার চাহিদা অনুয়ায়ী ২০১৪ সালে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে এবং তা সুন্দরভাবে চলছে।