From the Head Of Institution Desk

বেনাথোল প্রাথমিক বিদ্যালয় মেজিয়া ব্লকের এক প্রান্তিক গ্রাম বেনাথোলে প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠার পর থেকেই সীমিত পরিকাঠামোর মধ্যেও এলাকায় শিক্ষার ব্যাপ্তি প্রসারে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এই বিদ্যালয়।পুঁথিগত শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যকলাপেও সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে বিদ্যালয়ে। ফলস্বরূপ মেজিয়া চক্রের ক্রীড়াক্ষেত্রে এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে বেনাথোল প্রাথমিক বিদ্যালয়।