From the Head Of Institution Desk

আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। গত আট বছর ধরে আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি। বিদ্যালয়টি খুব শৃঙ্খলাপরায়ণ এবং পঠন পাঠনে উন্নত।  সমস্ত শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলেন। পঠন-পাঠনের ক্ষেত্রেও তারা যথেষ্ট দায়িত্বশীল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা সক্রিয় অংশগ্রহণ করেন। বিদ্যালয়ে পালনীয় দিবস গুলিতে শিক্ষক-শিক্ষিরা অবশ্যই উপস্থিত থাকেন। ছুটির প্রয়োজন থাকলে আগাম জানিয়ে রাখেন। বিভিন্ন আলোচনা সভায় অভিভাবক-অভিভাবিকারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা যথাযথ ভাবে পড়াশোনা করে, কথা শোনে, home task করে, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়। বিভিন্ন অফিসিয়াল কাজে শিক্ষক-শিক্ষিকারা ভীষণ ভাবে সাহায্য করেন। ওনাদের সাহায্য ব্যতীত বিদ্যালয় চালানো অসম্ভব। হঠাৎ কোনো কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষক-শিক্ষিকারা তাদের  নিজ সন্তানের মতো স্নেহ দিয়ে সেবা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে শিক্ষিকারা সবথেকে বেশি ভূমিকা পালন করেন। পঠন-পাঠন কীভাবে আরও উন্নত হবে সে বিষয়ে সুমতামত দেন। এছাড়া পড়াশোনা ছাড়াও শিক্ষিকারা শিক্ষার্থীদের গান,নাচ,অঙ্কন,হাতের কাজ, G.k ইত্যাদি সম্বন্ধে বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকেন। খেলাধুলার ক্ষেত্রেও শিক্ষার্থীরা যথেষ্ট দক্ষতার পরিচয় দেয়। রাজ্য ক্রীড়া প্রতিযোগীতাতেও আমার স্কুল থেকে অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের পঠন পাঠনের উন্নতির জন্য আমরা সর্বত ভাবে চেষ্টা করি।