

1958 সালে সূচনার শুভক্ষণে প্রজ্জ্বলিত প্রদীপ আজ দ্বিপ্রাহরিক কিরণমালায় দীপ্যমান আলোকবর্তিকা । বিদ্যালয়ের পরিকাঠামোর পাশাপাশি ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং পঠনপাঠনের মানোন্নয়ন সার্বিক সহযোগিতায় সফলতাপ্রাপ্ত । বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, পরিচালন সমিতির আমৃত্যু সম্পাদক স্বর্গীয় কাশীনাথ মণ্ডল সহ প্রতিষ্ঠাকালের সহযোগী সমস্ত ব্যক্তিবর্গের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও প্রণাম । তাঁদের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পেরে আমরা গর্বিত । ছাত্রছাত্রীরাই আমাদের সম্পদ, আমরা তাদের উপযুক্ত পরিচর্যায় ব্রতী থাকব এই আমাদের শপথ ।