

সাঁকরাইল ও পার্শ্ববর্তী অঞ্চলে শিক্ষার প্রসার ঘটিয়ে সমগ্র অঞ্চলের উন্নতির লক্ষ্যে স্থানীয় জমিদার স্বর্গীয় নিপেন্দ্র নারায়ণ ঘোষ মহাশয় তার পিতা স্বর্গীয় অভয় চরণ ঘোষ মহাশয় এর স্মৃতিতে যে সাঁকরাইল অভয় চরণ হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সুদীর্ঘ পথ পেরিয়ে শতবর্ষ অতিক্রম করেছে এই দীর্ঘ পথ পরিক্রমায় বহু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ তিতিক্ষা যেমন অমর হয়ে আছে তেমনই বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন সার্থক করার জন্যই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশ্বের বিভিন্ন প্রান্তে স্ব-মহিমায় প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের বর্তমান ছাত্র ছাত্রীদের এ কথা মনে রেখে পূর্বসূরিদের দেখানো পথে হাঁটতে হবে এই পবিত্র প্রতিষ্ঠান অতীত গৌরব যাতে না হয় তার জন্য সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে কেবলমাত্র বস্তুগত উন্নতি শিক্ষার একমাত্র লক্ষ্য হতে পারেনা ছাত্রছাত্রীদের মধ্যে মানবিকতার বিকাশ সাধন করা তাদের নৈতিক মানের উন্নতি ঘটে সুনাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষার প্রধান লক্ষ্য এই লক্ষ্যে কতকগুলি নৈতিক যেমন শৃঙ্খলা পরায়নতা মনসংযোগ সততা উদারতা নিরপেক্ষতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা অপরের প্রতি দায়বদ্ধতা সহযোগিতামূলক মনোভাব যেকোনো কাজে পরম শক্তির কাছে জবাবদিহি চেতনা প্রভৃতি আমাদের ছাত্র ছাত্রীদের অর্জন করতে হবে তবেই এই বিদ্যালয় সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হবে আমাদের এই বিদ্যালয় এখনো সম্পূর্ণ সমস্যা মুক্ত নয় এজন্য আমরা চিন্তিত আমাদের দৃঢ় বিশ্বাস শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ ও শিক্ষানুরাগী ব্যক্তিগণের সহায়তায় আমরা সকল সমস্যার সমাধান করে বিদ্যালয়কে সগৌরবে প্রতিষ্ঠা করতে পারব|