From the Head Of Institution Desk

প্রধান শিক্ষকের বার্তাঃ

একটি মেয়ের লেখাপড়ার অন্তরায় সমাজের অগ্রগতি কে সীমাবদ্ধ করে। সমতার শ্রেণিকক্ষে, লিঙ্গ বৈষম্য থাকা কখনোই উচিৎ নয়।

একটি মেয়েকে শিক্ষিত করুন, একটি জাতির ক্ষমতায়ণ করুন... তার শিক্ষাকে অস্বীকার করলে লিঙ্গ বৈষম্যকে দৃঢ়তা প্রদান করে।

শারীরিক দৃঢ়তা, মানসিক বিকাশ, সামাজিক দায়বদ্ধতার পাঠদান, সুচিন্তিত মতামত প্রদান করতে পারা থেকে সুনাগরিক হতে চাওয়ার লক্ষ্যে আমার সকল প্রয়াস আমার কর্মজীবনকে চালিত করে। এই বিদ্যালয় আগামী দিনে শুধুমাত্র হাওড়া জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গের ইতিহাসে নারীশিক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাতে সমর্থ্য হয়, সেই বিষয়ে আমরা সদা যত্নশীল। ইংরেজি একটি বিদেশী ভাষা। অবশ্যই কর্মজীবনে এই ভাষার গুরুত্ব অপরিসীম। কিন্তু বাংলা ভাষায় সঠিকভাবে কথা বলতে পারা, লিখতে পারা অভ্যাস করতে হবে। মা-এর ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে গেলে বাংলা ভাষাকে আরো বেশি করে দক্ষতার সাথে শিখতে হবে।

বাংলা মাধ্যমের প্রত্যেকটি বিদ্যালয়কে তার পরিকাঠামোগত দিক থেকে উন্নত হতে হবে এবং অভিভাবকদের মনের কাছে পৌঁছাতে হবে... আরো বেশি করে দায়িত্বশীল হতে হবে। সকল প্রকার প্রচেষ্টা গ্রহণে যত্নশীল হতে হবে। আমাদের মাতৃভূমি তথা আমাদের বাংলা ভাষাকে যদি রক্ষা করতে হয়, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে হয়, বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীর ভর্তির প্রবণতা বৃদ্ধি করতে হবে।

হাওড়া জেলার শিক্ষা দফতর DPSC এর চেয়ারম্যান মাননীয় শ্রী কৃষ্ণ ঘোষ মহাশয় ইতিমধ্যে এই বিদ্যালয়ের সকল কর্মসূচি সম্পর্কে অবগত হয়েছেন এবং ভূয়সি প্রশংসার মাধ্যমে বিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহিত করেছেন। এই বিদ্যালয়ের সর্বাঙ্গিন বিকাশে মাননীয় শ্রী কৃষ্ণ ঘোষ মহাশয়-এর অবদান অনস্বীকার্য। বাঁকড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রিঙ্কু গোলুই মহাশয়া বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে বিদ্যালয়ের সকল উন্নয়ণমূলক ও সমাজ সংষ্কারক ভূমিকায় তাঁর মূল্যবান মতামত প্রদান করে বিদ্যালয়ের সকল কর্মোদ্যোগ সাধুবাদ জানিয়েছেন। আশা করি আগামী বছরগুলো আরো বহুগুনে সাফল্যমন্ডিত হবে।