

বেহালা ওয়েস্ট সার্কেলের 125 নম্বর ওয়ার্ডের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ওয়েস্ট বড়িশা কমলা বিদ্যামন্দির 1963 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 2000 সালে এটি মাধ্যমিক স্তরে উন্নীত হয় এবং 2018 সালে এ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়। প্রধানত এলাকার আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়তে আসে। এটি একটি সহশিক্ষা মূলক বিদ্যালয় যেখানে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি গান নাচ আঁকা আবৃত্তি বিভিন্ন ধরনের হাতের কাজের মাধ্যমে খুব সাবলীলভাবে এবং স্বাচ্ছন্দে আনন্দদায়ক পরিবেশে মুক্তমনে শিক্ষা লাভ করার সুযোগ পায়। বিদ্যালয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই অঞ্চল ছাড়াও বহু দূর দূরান্ত থেকে বিশেষভাবে পারদর্শী ছেলেমেয়েরা এই বিদ্যালয় আসে পাঠ গ্রহণের জন্য বিদ্যালয়ের নিয়মিত পড়াশোনার ফাঁকে ফাঁকে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন মনীষীর জন্মজয়ন্তী পালন বিজ্ঞান সচেতনতা বিভিন্ন দিবস পালন স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস শ্রদ্ধার সাথে পালন করে। এছাড়াও প্রতি বৎসর বিদ্যালয়ের বর্তমান সভাপতি শ্রীযুক্ত ঘনশ্রী বাগের ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় যা বিদ্যালয়ের পাঠদান কার্যকে দক্ষতার সাথে এগিয়ে নিতে সাহায্য করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সরকার প্রদত্ত বিভিন্ন বৃত্তি দানের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনা নিয়মিত গ্রহণ করা হয় এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য নিয়মিত বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা গ্রহণ করা হয় যা রাজ্যস্তরে ও জাতীয় স্তরে ছাত্রছাত্রীদের পৌঁছে দিতে সাহায্য করেছে বহুবার। পরিবেশ সচেতনতা মূলক বিভিন্ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্লাস্টিক বর্জন বিষয়ক প্রকল্প গ্রহণ করা এবং সেটিকে ফিল্ম আকারে তৈরি করা যা 7th National Science Film Festival এর জন্য মনোনীত হয়।
উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীরা যথেষ্ট কৃতিত্বের সাথে এগিয়ে চলেছে যা বিদ্যালয়ের নাম ভবিষ্যতে উজ্জ্বল করবে, এ আমার দৃঢ় বিশ্বাস।