From the Head Of Institution Desk

বিদ্যালয়ের ইতিহাস:- দক্ষিণ 24 পরগণার বারুইপুর মহকুমার অন্তর্গত সোনারপুর থানার মল্লিকপুর স্টেশন ও মালঞ্চ বাজার মধ্যবর্তী মহীনগর গ্রামে ও রাজপুর-সোনারপুর পৌরসভার 22 নং ওয়ার্ডে অবস্থিত। অগ্নিযুগের মহান বিপ্লবী  সাতকড়ি বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নামে বিদ্যালয়টির নামকরণ হয় - সাতকড়ি বঙ্গ বিদ্যালয় (হাই)। প্রথমে জুনিয়র হাই বিদ্যালয় রূপে গড়ে ওঠে এবং অতঃপর 2005 সালে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদন লাভ করে। বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ও ঐতিহ্যবাহী মালঞ্চ মাহীনগর গ্রামের শিক্ষা সংস্কৃতি ও চেতনার ফসল সাতকড়ি বঙ্গ বিদ্যালয় (হাই)।