

সুজানগর ও সুজানগর পার্শ্বস্থ গ্রামগুলির শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের দীর্ঘ চিন্তাপ্রসূত নিরলস চেষ্টার শুভফল - সুজানগর জুনিয়ার হাই স্কুল ৷বিদ্যালয়টির ২০১৩ সালে পথ চলা শুরু | সুকমলমতি ছাত্র-ছাত্রীদের বৃত্তিনিচয় বিকাশের পরিবেশ গড়ে তোলার লক্ষে আমরা আঙ্গীকারবদ্ধ |মাননীয় পশ্চিমবঙ্গ সরকার বাহাদুর প্রদত্ত সকল প্রকার আর্থির্ক সাহায্য ঠিক ঠিক পেয়ে থাকে ৷মধ্যহ্নকালীন আহারের সুব্যবস্থা ও বিদ্যালয়ের মুক্ত ক্রিড়াঙ্গন উত্তোরোত্তর শিক্ষার্থীকূলকে বিদ্যালয়মূখী করে তুলেছে ৷
বর্তমানে বিদ্যালয়ে গৃহনির্মাণ কাজ সম্পুর্ন হয়েছে। SSC থেকে বিদ্যালয়ে শিক্ষক , শিক্ষিকা ও শিক্ষাকর্মী এসে গেছেন ৷ ২ জন গেষ্ট টিচার নিয়োগ হয়েছে ৷চলার পথে শুরু থেকে অনেক বাধাবিঘ্ন এসেছে ৷ আমরা সেগুলিকে আস্তে আস্তে কাটিয়ে উঠার চেষ্টা করছি ৷ আমরা বিদ্যালয়ে যোগদান করার পর থেকে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ , সুজানগর ও বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, সহশিক্ষকবৃন্দ ও শিক্ষিকা মহাশয়া আমাদের যথেষ্ট সহযোগিতা ও সাহায্য করে চলেছেন।আশাকরি ভবিষ্যতেও ইনারা আমাদের পথ চলার সাথী হয়ে থাকবেন ৷শিক্ষার্থীদের অন্তনিহিত পরিপূর্ণতা বিকাশের লক্ষ্যে নতুন শিক্ষাবর্ষে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ , অভিভাবক- অভিভাবিকা, স্থানী শিক্ষাদরদী বন্ধুগন ও অ্যাডহক কমিটির সদস্যগন বিদ্যালয়টির উন্নতির জন্য তাদের অকৃপন সহযোগীতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রেখে এবং সকলকে নতুন শিক্ষাবর্ষের প্রারম্ভে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত প্রতিবেদনখানি শেষ করলাম ৷