





বিদ্যেশ্বরী নিউ অ্যাডিশোন্যাল প্রাথমিক বিদ্যালয়
সংক্ষিপ্ত ইতিহাস।।
বিদ্যেশ্বরী নিউ অ্যাডিশোন্যাল প্রাথমিক বিদ্যালয় মাল দক্ষিণ মন্ডলের অধীন সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়।১৯৬৯ সালের ৫ই জানুয়ারী এইপ্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়।সরকারি অনুমোদন লাভ করে ৫/০২/১৯৭৩ সালে।
মাল বাজার মহকুমার দক্ষিণ মাটিয়ালী গ্রামের গয়ানাথ পাড়া মৌলানী গ্রামপঞ্চায়েতে এই বিদ্যালয় অবস্থিত।
দক্ষিণ মাটিয়ালী গ্রামের গয়ানাথ পাড়ার এক নিঃস ন্তান বিধবা বিদ্যেশ্বরী বর্মন গ্রামে শিক্ষার আলো প্রজ্জলন হোক এই উদ্দেশ্য সফল করতে যখন কিছু মানুষ উদ্দ্যোগ নিয়েছিলেন তখন এই নিঃস ন্তান বিধবা বিদ্যেশ্বরী বর্মন ওনার এক একর জমি বিনা মুল্যে নিঃস্বার্থ ভাবে দান করেন। তাই এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হয় বিদ্যেশ্বরী প্রাথমিক বিদ্যালয় পরে নামের সাথে নিউ অ্যাডিশোন্যাল যুক্ত হয়।
আজ পঞ্চাশ বছর পার করে সগৌরবে এগিয়ে চলছে । শিশুশিক্ষা,খেলাধুলা,স্বভাব,চারত্রিক গঠনে এই প্রাথমিক বিদ্যালয় গোটা মৌলানী গ্রামপঞ্চায়েতে বিশেষ সমীহ আদায় করে।
আন্তঃ মণ্ডল শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কয়েকটি বিভাগে ১ম স্থান লাভ করে আন্তঃ জেলা ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করে।
এইবিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী আজ সরকারি দপ্তরে চাকুরীজীবি।বেশ কিছু ছাত্র ছাত্রী ক্রীড়াক্ষেত্রে বিশেষ সুনাম অর্জন করেছে।
বিদ্যালয়ে সরকারী মিড-ডে-মিলে পুষ্টিকর আহার পরিচ্ছনতার সাথ পরিবেশিত হয়।