
1967 সালে পাখিহাগা ১ নং এইডেড প্রাথমিক বিদ্যালয় বা পাখিহাগা ১ নং এ , পি , বিদ্যালয় স্থাপিত হয় ৷ এই বিদ্যালয় স্থাপনার জন্য ছয় বিঘা জমি দান করেন ৺দেবেন্দ্র নাথ রায় মহাশয়ের পিতা ৺ রাধাকান্ত রায় মহাশয় ৷ বিদ্যালয়টি পাখিহাগা গ্রামে পাকা রাস্তার ধারে অবস্থিত ৷ 2005 সালে এই বিদ্যালয়ে একটি পাকা দ্বিতল ফ্লাড সেন্টার স্থাপিত হয় ৷ সেই ফ্লাড সেন্টারই বর্তমান বিদ্যালয় গৃহ ৷ পরবর্তীতে এই দ্বিতল বিল্ডিং এর দক্ষিন দিকে আরো একটি দুই কক্ষের একতলা গৃহ নির্মান হইয়াছে বিদ্যালয়ের পঠন পাঠনের জন্য ৷ এই বিদ্যালয়ের মধ্যেই একটি অঙ্গন ওয়ারী কেন্দ্র রহিয়াছে ৷ বিদ্যালয়ের শুরু থেকেই এই বিদ্যালয়ের উত্তর ও দক্ষিন পূর্ব দিকে দুইটি ছোট মন্দির রহিয়াছে যথাক্রমে জগদ্ধাত্রী দেবীর ও ভোলা মহেশ্বরের ৷ বিদ্যালয়ের পূর্ব দিকে এক বিঘা জমির উপরে একটি গাছ গাছালির বাগান রহিয়াছে ৷ বিদ্যালয়ে রহিয়াছে ছাত্রছাত্রীদের খেলার মাঠ ৷ 2020 সালে বিদ্যালয়ের চারিপার্শে 5 ফুট উচ্চতার ইঁটের পাকা বাউণ্ডারী ওয়াল নির্মিত হইয়াছে ৷ বিদ্যালয়ের মাঠের চারিপার্শে প্রচুর বৃক্ষ রোপন করা হইয়াছে ৷ বিদ্যালয়ে বিজলী বাতির সংযোগ ব্যবস্থা আছে ৷