বাউশমারী নতুন প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫০ (ইং) সালে উঃ লাউচাপড়া ও বাউশমারী গ্রামের কিছু শিক্ষানুরাগী ব্যাক্তি উদ্যোগ নিয়ে বাউশমারী সিদ্ধেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে একটি ছন খরের ঘর করে বিদ্যালয়ের সুচনা করেন। এই মহান কাজে অগ্রনী ভূমিকা পালন করেন চন্দ্র মোহন বর্মন , শতিশ চন্দ্র বর্মন, হলুলাল ব্যাপারী ও কিছু শিক্ষানুরাগী গ্রাম বাসি। পরবর্তী ১৯৫২ (ইং) সালে পশ্চিমবঙ্গ সরকার উক্ত বিদ্যালয়ের সরকারি অনুমোদন করেন। এবং দুই জন শিক্ষক নিয়োগ করেন। এই ভাবে ধীরে ধীরে বিদ্যালয়ের অগ্রগতি হতে থাকে। সরকারি অনুমোদনের টাকায় ছন খরের ঘর থেকে টিন তারপর পাকা বাড়িতে রুপান্তর হয়েছে। ২০১৩ (ইং) সালে এই বিদ্যালয়টি "নির্মল বিদ্যালয়" পুরস্কার লাভ করে। বর্তমানে একটি সুন্দর পরিবেশে ৫ জন শিক্ষক ১৫০ এর অধিক ছাত্র-ছাত্রীদের খুব যত্নসহকারে পাঠদান করেন।