History

১৯৬১ ইং সালে তেঁতুলতলা নিবাসী মাননীয় শ্রীযুক্ত সর্বানন্দ রায় মহাশয় এই বিদ্যালয় তৈরী করার জন্য পূর্ব চামটা নিবাসী আব্বাস উদ্দিন মিঞা ও আমান বর্মন মহাশয়ের সহযোগিতায় নিজস্ব খরচে তিনকড়ি শিকদার নামে একজন গৃহশিক্ষকের সহায়তায় স্থানীয় কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু করেন ।

এভাবে কিছুদিন চলার পর তিনকড়ি শিকদার মহাশয়ের পরিবর্তে যামিনী কান্ত রায় ও মহেশ চন্দ্র রায় মহাশয়কে এই বিদ্যালয়ের পঠন-পাঠনের কাজে নিয়োগ করা হয় । এরপর মাননীয় সর্বানন্দ মহাশয়ের নেতৃত্বে       স্থানীয় বাসিন্দাদের নিইয়ে একটি বৈঠক ডাকা হয় । বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আব্বাস উদ্দিন মহাশয়ের কিছু জমি এই বিদ্যালয় তৈরীর কাজে ব্যবহৃত হবে যার প্রকৃত মালিক সর্বানন্দ রায় মহাশয় । তারপর বিদ্যালয়ের জমি পাওয়া গেলে সকলে মিলে বিদ্যালয় তৈরীর জন্য D.I. অফিসে একটি আবেদন করা হয় । ১৯৬২ ইং সালে স্থানীয় M.L.A.শ্রদ্ধেয় উমেশ মণ্ডল মহাশয়ের সহায়তায় বিদ্যালয়টি সরকারী অনুমোদন  পায় এবং সরকারী শিক্ষক হিসাবে প্রথমে নিযুক্ত ছিলেন মাননীয় রণজিত মোদক মহাশয় । বিদ্যালয়ের জমির পরিমাণ ১.৬৬ একর ।