History

       কিংবদন্তী আছে যে বিশ্বকর্মা  বারোখানা কোদাল দিয়ে একই দিনে একটি বিরাট বড় দীঘি খনন করেন । সেই বারোখানা কোদালের কল্যানেই গ্রামটির নাম হয়েছে বারকোদালী । এ সম্পর্কে ঐতিহাসিকদের মত ভিন্ন । গ্রামের নাম অনুসারে বিদ্যালয়ের নামও হয়েছে বারকোদালী হাই স্কুল ।এক সময় বারকোদালী বন্দরের (বর্তমানে দামেশ্বর শিবমন্দিরের) পাশে ১৯৫২ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । মহকুমা শহর তুফানগঞ্জ থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরে , ৩১ নং জাতীয় সড়কের দেড় কিলোমিটার দক্ষিণে , সরকারী কৃষি ফার্মের পাশে প্রকৃতির খোলা হাওয়ায় সারস্বতের বহিঃপ্রকাশ বারকোদালী হাই স্কুল ।স্থানীয় মানুষের শুভ উদ্যোগে ,অনুপ্রেরণায় , ভূমিদানে , আর্থিক সাহায্যে , শারীরিক , মানসিক ঐকান্তিক প্রচেষ্টায় এ বিদ্যালয় প্রতিষ্ঠিত ।