History

বড়পিঞ্জারীরঝাড় গ্রামে একটি মাত্র প্রাইমারী বিদ্যালয়। এই বিদ্যালয়ের চার পাঁচ কিলোমিটারের আগে কোনো উচ্চ বিদ্যালয় নেই। ফলে ছোট ছোট ছাত্র ছাত্রীদের দূরে পড়তে যেতে হয়।এই অবস্থায় ঐগ্রামের বিশিষ্ট  কয়েক জন  ব্যক্তির সহযোগীতায় বিষয়টি মধ্যশিক্ষা বিদ্যালয়  পরিদর্শকের দৃষ্টি গোচরে নিয়ে আসা হয়। প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী দীনেশ চন্দ্র অধিকারী মহাশয়ের অক্লান্ত পরিশ্রমে অবশেষে 2011সালে প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে বড়পিঞ্জারীরঝাড় জুঃ হাই স্কুল প্রতিষ্ঠার সরকারি অনুমোদন লাভ করে। ঐ বছরেই প্ররার্থমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে 15 জন ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের শুভারম্ভ করা হয়।  পরের বছর দুু'জন অতিথি শিক্ষষক  নিয়োগ করা হয়। পরে 2013 সালের ডিসেম্বর মাসে দু'জন স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়। এই হলো আমাদের বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস।