History

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা ব্লকের শ্রীহট্ট একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষ তফশিলি জাতি তফশিলি উপজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের। এই রূপ অনুন্নত গ্রামের ছাত্র ছাত্রীদের জন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়োজন ছিল ।গ্রামের কিছু বিদ্যানুরাগী মানুষের নিরলস প্রচেষ্টায় ও সরকারি আধিকারিকের ঐকান্তিক প্রচেষ্টায় 2013 সালে অনুমোদন লাভ করে।দুজন অতিথি শিক্ষক নিয়োগের পর 2015 সালের 17ই সেপ্টেম্বর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং 2016সালের 2রা জানুয়ারি পঞ্চম শ্রেণীর ভর্তির মাধ্যমে পথ চলা শুরু হয়। বিদ্যালয়ের ভবন নির্মাণ ও খেলার মাঠের জন্য নিম্নলিখিত 18 জন বিদ্যানুরাগী মহান ব্যক্তিবর্গ বিনা শর্তে বিদ্যালয়ের উন্নয়নের জন্য 36 ডেঃ ভূমি দান করেন। তাদের এই মহান কাজ গ্রামের মানুষকে গর্বিত করেছেন। ভূমি দানকারি মহান ব্যক্তি বর্গ হলেন  -   (1)শ্রী শ্রীদাম  পাল। (2)শ্রী সতীশচন্দ্র  পাল। (3) শ্রী হৃদয় চন্দ্র পাল। (4) শ্রী  আদিত্য পাল  (5) শ্রী সুব্রত পাল  (5) শ্রী ধনঞ্জয়  পাল  (7) শ্রী মৃত্যুঞ্জয় পাল  (8) শ্রীমতী সরস্বতী  ঘোষ  (9)শ্রী সাধন পাল  (10) শ্রী দীপক কুমার পাল  (11) শ্রী নন্দদুলাল পাল  (12) শ্রীমতী ধুলু রানী পাল  (13)শ্রী ব্রজদুলাল ঘোষ।  (14)শ্রী ফাল্গুনী পাল (15) শ্রীমতী সুনীতি পাল  (16) শ্রীমতী অর্চনা পাল  (17) শ্রীমতী নমিতা রানী ঘোষ  (18) শ্রীমতী সেফালি রানী পাল।   এই সব ব্যক্তি বর্গের মহান দান জেলা তথা রাজ্যের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।