
১৯৩৮ সালে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা-।। নং ঘোল্লা গ্ৰামের কিছু সহৃদয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ-এর উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানটি গ্ৰামের অন্য এক স্থানে কিছু ছাত্র-ছাত্রীদের নিয়ে পঠন পাঠন শুরু হয়। পরবর্তীতে ১৯৬৪ সালে বর্তমান স্থানে স্বনামধন্য শিক্ষক নুরউদ্দিন সেখ মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও দোপুকুরিয়া গ্ৰামের প্রামাণিক বংশের সাহায্যার্থে ২৩নং ঘোল্লা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর থেকে অনুমোদিত হয়।