
79 চর বেগমপুর প্রাথমিক বিদ্যালয় টি স্থাপিত হয় 2014 সালের 10 ই ফেব্রুয়ারি। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত হুড়শি গ্রাম পঞ্চায়েত এর প্রত্যন্ত গ্রাম চর বেগমপুর। এই গ্রামের একপ্রান্তে প্রায় মাঠের মধ্যে অবস্থিত একমাত্র স্কুল এই চর বেগমপুর প্রাথমিক বিদ্যালয়।
এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জমি দান করেছেন মাননীয় গৌর চন্দ্র প্রামাণিক মহাশয়। সেই সময় জমিদাতা এবং গ্রামের অধিবাসীদের অক্লান্ত পরিশ্রম ও নিস্বার্থ সহযোগিতায় গড়ে ওঠে বিদ্যালয়টি। এবং মাত্র একটি কক্ষ নিয়ে শুরু হয় পঠন পাঠন।