
২৬ বাঁশগাড়া প্রাথমিক বিদ্যালয়টি ব্রিটিশ শাসন কালে ১৯৪২সালে স্থাপিত হয়েছে। সেই সময় বিদ্যালয়টি নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। বিভিন্ন স্থানে বিদ্যালয়টি চলিত।১৯৫৫ সালে বুধুরপাড়া গ্রামের মনিরুদ্দিন সরকার ও লেকজান বিবি যৌথভাবে ৩৩ শতক জমি কলবলিতলা গ্রামে বাঁশগাড়া প্রাথমিক বিদ্যালয়ের নামে দান করেন। তার পর সেই জায়গায় পরবর্তী কালে বিদ্যালয় ভবন তৈরি করা হয়। আশির দশকে বিদ্যালয়টি ইটের কাঠামো তৈরি ও টিনের চালছিল। ২০০১ সালে মোঃ মুকলেসুর রহমান ভারপ্রাপ্ত শিক্ষক থাকাকালীন প্রথম পাকা শ্রেণীকক্ষ নির্মাণ করেন বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে।
২০০৪ সালে প্রধানশিক্ষক তপন কুমার সাহা মহাশয় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সীমানা প্রাচীর নির্মাণ করেন এবং ২০০৬ সালে
সৌন্দর্যায়নের জন্য আদর্শ বিদ্যালয় হিসেবে পুরস্কার পান। এই বিদ্যালয়ে ২০২০ শিক্ষা বর্ষে ২০২ জন ছাত্রছাত্রী আছে ।এর মধ্যে ২০০ জন মুসলিম মাইনোরিটি এবং ২ জন হিন্দু সম্প্রদায়ের ছা্ত্রছাত্রী। শিক্ষক শিক্ষিকা হল ৫ জন ।এর মধ্যে ২ জন পার্শ্বশিক্ষক পার্শ্বশিক্ষিকা এবং ৩ জন পূর্ণ শিক্ষক শিক্ষিকা ।এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক আছেন। বিদ্যালয়টি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ রাস্তার পাশে কলবলিতলা গ্রামে বাঁশগাড়া প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত।এই বিদ্যালয়টি মুর্শিদাবাদ জেলার রানীনগর ২ চক্রে অবস্থিত ।এই প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগকারী রাস্তা খুবই খারাপ।