প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক গন হলেন: -১.আসিরুদ্দিন সরকার ২.সৌমেন্দ্র নাথ মণ্ডল ও ৩.মহিরুদ্দিন মণ্ডল মহাশয় গন।আর এই প্রতিষ্ঠানের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মাননীয় জহিরুদ্দিন সরকার ও উনার সহধর্মিণী সারেজান বিবি মহোদয়া। সরকারি অনুমোদন প্রাপ্ত হবার পর থেকেই বিদ্যালয় এর কলেবর বৃদ্ধি পেয়ে চলেছে।
এই বিদ্যালয় টি ১৯৭০সালের দিকে গ্রামের কিছু শিক্ষানুরাগী মানুষের সাহায্য নিয়ে ,তিন জন শিক্ষিত বেকার ,সরকারি অনুমোদন ছাড়াই বেশ কয়েক বছর চালিয়ে আসছিলেন। অবশেষে ০১/০১/১৯৭৭ তারিখে বিদ্যালয় টি সরকারি অনুমোদন প্রাপ্ত হয়। শিক্ষানুরাগী, শিক্ষাদরদী, সেই সব মহানুভব ব্যক্তিগনের মধ্যে ছিলেন, আব্দুল আজিজ সরকার,নইমুদ্দিন মণ্ডল, জহিরুদ্দিন সরকার,সারেজান বিবি,ও আরো অনেকে।সেই সময় গ্রামের আপামর জনসাধারণ বাঁশ,পাট কাঠি,খড় ইত্যাদি সংগ্রহ করে বিদ্যালয় টি নির্মাণে হাত লাগিয়ে ছিলেন।