History
মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী সেখপাড়া বাজার থেকে ১কিমি উত্তরে সুন্দর প্রাকৃতিতে সুসজ্জিত ছোট্ট একটি গ্রাম নন্দীরভিটা, সেই গ্রামটির শোভা বর্ধন করে ১৯৫৪ সালে সেখপাড়া- কাহাড়পাড়া রোডের সংলগ্নে নির্মিত হয় নন্দীরভিটা প্রাথমিক বিদ্যালয়। এলাকার বাসিন্দাদের অভূতপূর্ব আলোড়নে ছাত্রাধিক্কের কারণে ২০০১সালে নন্দীরভিটা প্রাথমিক বিদ্যালয় কে বিভক্ত করে ৮৮ নন্দীরভিটা ২ প্রাথমিক বিদ্যালয়ের শুভ সূচনা হয় । বিদ্যালয়টি রানীনগর-২ চক্রের আন্তরগত সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয় । বিগত ২ দশক ধরে বিদ্যালয়টি স্বমহিমায় এলাকাবাসীর সেবাই নিয়োজিত । মনোরম প্রাকৃতিক পরিবেশ, সুসজ্জিত শ্রেণীকক্ষ, উনমুক্ত খেলার মাঠ নিয়ে তৈরী বিদ্যালয়টি শিশুদের জন্য আদর্শ।