History

বহু যুগ ধরে অশিক্ষা, কুশিক্ষা ,কুসংস্কার ও অজ্ঞতায় তমসাচ্ছন্ন পৃথিবী থেকে একদল মানুষ মণিষী-মানব রূপে এই ধরা তলে পদার্পণ করে দেখিয়েছেন আলোকের দিশা ।সমস্ত *কু* কে তাদের নিরলস প্রচেষ্টা ও কার্য সাধনের মাধ্যমে দূরীভূত করে প্রজ্বলিত করেছেন জ্ঞানের আলোক শিখা। এমনই এক প্রত্যন্ত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মানুষের  বিদ্যাচর্চার জন্য জনাব মেসের হাজি ,সোলেমান মন্ডল ,নাদের হোসেন সরকার , মাননীয় বৈকুণ্ঠ সরকার ও কহবতী মন্ডল   এর মহান মানুষের নিঃস্বার্থ ,নিরলশ   প্রয়াস ও প্রচেষ্টায় 1960 সালের আগে গোলক মন্ডল, হামেজুদ্দিন শেখ ,পারশি খাতুন এবং সুরেন মন্ডল  কে শিক্ষকমন্ডলী রূপে নিযুক্ত করে টিকলিচর প্রাথমিক বিদ্যালয় এর ভিত্তি স্থাপিত হয়। পরবর্তীতে 1960 সালের 2রা জানুয়ারি থেকে সরকারিভাবে অনুমোদন লাভ করে । এই মহান কাজে সমস্ত গ্রামবাসীর সাথে যারা বন‍্যা ও ভাঙ্গন কবলিত এলাকায় দফায় দফায় জমি দান করে সহযোগিতা করে গিয়েছিলেন তাদের মধ্যে বিশেষভাবে মেসের হাজী, হকদার সেখ, মুসলেম সেখ নাদের হোসেন সরকার ও রুহুল আমিন এর নাম উল্লেখযোগ্য। বর্তমানে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে এই বিদ্যালয়ের অগ্রগতি ঘটে চলেছে। আমরা আশাবাদী সমস্ত রকম বাধা বিপত্তি কে দূরে সরিয়ে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে সকলের সহযোগিতায় পৌঁছে যাব।

                             💐ধন্যবাদ💐