History

বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1942 সালে। তবে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ দাস মহাশয়ের কাছ থেকে জানা যায় যে,অনেক আগে থেকেই বিদ্যালয় চলতো প্রথমে জনৈক্য ব্যক্তির বাড়িতে এবং পরে গণেশ মন্দিরের পিছনে অস্থায়ীভাবে বাঁশের ছাঁচা দেওয়া ছাউনিতে। বিদ্যালয় গৃহের জন্য গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি ষষ্টি চরণ দাস (যিনি পরবর্তীতে লালগোলা চলে যান) 22 শতক জায়গা (দাগ নং 51/1170,182   খতিয়ান নং 1057) দান করেন।