পাঁড়ুই থানার অন্তর্গত মঙ্গলডিহি অঞ্চলের সামিল ইলামবাজার-সিউড়ী রাস্তার পাশে অবস্থিত এই খুবিরপুর প্রাথমিক বিদ্যালয়। এটি ধানসা মৌজায় অবস্থিত। মূলত খুবিরপুর ও তকিপুর গ্রামের ছাত্র ছাত্রীদের নিয়ে এই বিদ্যালয় ১৯৬৯ থেকে গঠিত হলেও শ্রী কার্তিক চন্দ্র মহাশয়ের সভাপতিত্বে ০৩.০১.১৯৭২ সাল থেকে প্রতিষ্ঠা পায় এবং শ্রী কার্তিক চন্দ্র সাহা মহাশয়কে প্রতিষ্ঠাতা হিসেবে মান্য করা হয়। বর্তমানে ২ জন শিক্ষক ৫৬ জন ছাত্র -ছাত্রী নিয়ে এই প্রতিষ্ঠান। চার কক্ষ বিশিষ্ট এই বিদ্যালয়টিতে আছে মিড -ডে-মিলের জন্য রান্নাঘর। ছাত্র/ছাত্রীদের শৌচালয় বিদ্যালয়টির সীমানা প্রাচীর আংশিক। বিদ্যালয়টির সম্মুখে কিছু শিশু গাছ ও খানিকটা ফাঁকা জায়গা বিদ্যালয়টির শোভা বর্ধন করে।