History

রুইপুর প্রাথমিক বিদ্যালয় নানুর ব্লকের একটি অন্যতম বৃহৎ ও ঐতিহ্য বাহী বিদ্যালয়। বর্তমান এই বৃহৎ কলেবরের বিদ্যালয়টির স্থাপনা হয়েছিল স্বপ্নদ্রষ্টা কয়েকজন দূরদর্শী মানুষের চেষ্টায়। এই বিদ্যালয় পথ চলা শুরু করে ছিল ১৯৪০-৪১ সালে রামাদিত্য মন্দির প্রাঙ্গন এর আটচালা থেকে। কিন্তু দূরদর্শী শ্রী বলরাম অধিকারি মহাশয় এর চরম ইচ্ছা ছিল এই বিদ্যালয় এর শ্রীবৃদ্ধি। গ্রামের শিক্ষার উদ্দেশ্যে তিনি জায়গা দান করেন (বর্তমান স্থানটি)।

     এরপর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শ্রীযুক্ত বলরাম অধিকারি মহাশয়। মাটির দেওয়াল এ খড়ের চাল দিয়ে তৈরি হয় বিদ্যালয় ভবন। গ্রামের বহু মানুষ শ্রমদান করেন শিক্ষাপ্রতিষ্ঠান টির জন্য।  এই বিদ্যালয় এর শুরু থেকেই প্রধান শিক্ষক এর দ্বায়িত্বে ছিলেন শ্রীযুক্ত শক্তিপদ চক্রবর্তী (কৈচড়া) মহাশয়। এরপর শ্রীযুক্ত জয়নারায়ন ঘোষ মহাশয় ও শ্রীযুক্ত কুমারিশ চন্দ্র ঘোষ মহাশয় ১৯৪৬ সালে শিক্ষকতায় নিযুক্ত হন। ১ লা অক্টোবর ১৯৪৬ বিদ্যালয় সরকারী অনুমোদন পায় তখন প্রধান শিক্ষকের দায়িত্ব পান শ্রীযুক্ত জয়নারায়ন ঘোষ মহাশয়।

এখন গর্বের সাথে বিদ্যালয়টি মাথা তুলে দারিয়ে আছে এই এলাকার মধে। এখন বিদ্যালয় এ দ্বিতল পাকা দুটি ভবন আছে, পাকা রান্নাঘর, খেলার মাঠ সহ অত্যাধুনিক সুবিধা  অডিও ভিডিও ক্লাসরুম, যোগারুম, লাইবেরি ।  বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুক্ত যশোদা নন্দন ঘোষ মহাশয় এবং সহকারী শিক্ষক ও শিক্ষিকার দায়িত্বে এক বিশাল কর্মযজ্ঞ চলছে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশসাধনের জন্য।