
**** বিদ্যালয়ের ইতিহাস****
উকরুন্দী চিৎগ্রাম প্রাথমিক বিদ্যালয় ১৯৪৬ খ্রীষ্টাব্দের ২০ শে এপ্রিল তারিখ সরকারি অনুমোদন পায়।যদিও তার অনেক আগে থেকে বিদ্যালয়টি চলে আসছিল।তখন এর নাম ছিল চিৎগ্রাম উচ্চ প্রাথমিক বিদ্যাপ্রথম। প্রধান শিক্ষক ছিলেন দেবেন্দ্র রায়। ১৯৫০ খ্রীষ্টাব্দে বিদ্যালয়ের নাম হয় চিৎগ্রাম ফ্রি প্রাথমিক বিদ্যালয়।১৯৫৫খ্রীষ্টাব্দে ফ্রি শব্দের পরিবর্তে নাম হয় চিৎগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ১৯৫৭ খ্রীষ্টাব্দে নাম পাল্টে হয় চিৎগ্রাম উকরুন্দী প্রাথমিক বিদ্যালয়।১৯৭২ খ্রীষ্টাব্দে প্রধান শিক্ষক রথীন ভৌমিক মহাশয়ের সময় নাম পালটে হয় উকরুন্দী চিৎগ্রাম প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়টি উকরুন্দী মৌজায় তিনটি দাগের উপর অবস্থিত।দাগগুলি হল = ১৫২৭/২০৭৬, ১৫২৮/২০৭৫, ১৫৩২/২০৭৪ ।জে.এল. নাম্বার হল ৬০ । প্রধান শিক্ষক তরুণ কান্তি ঘোষ বিদ্যালয়ের জায়গাটি রেকর্ড করান। খতিয়ান নাম্বার হয় ৮৩৩ । বিদ্যালয় ২০১২ খ্রীষ্টাব্দে নির্মল বিদ্যালয় পুরস্কার পায়।
প্রধান শিক্ষকরা হলেন------
১) দেবেন্দ্র রায়-(১৯৪৬-১৯৬২) ,২)রামকমল পাল(ভারপ্রাপ্ত)-১৯৬৩ , ১৯৬৩)সনৎ কুমার পাল-(১৯৬৩-১৯৬৯) ,৪)রথীন ভৌমিক-(১৯৭০- ৬/২/১৯৮৬) , ৫)শৈবেশ্চন্দ্র সিনহা (ভারপ্রাপ্ত)-(৭/২/১৯৮৬-২/৫/১৯৮৭) ,৬)লক্ষ্মীন্দর ঘোষ- (২৫/৫/১৯৮৭ - ৩০/৯/১৯৯৭) , ৭)গোবর্দ্ধন চন্দ্র মণ্ডল(ভারপ্রাপ্ত)-১/১০/১৯৯৭ - ৪/৩/১৯৯৯) , ৮)বিমল চাঁদ রায় -(৫/৩/১৯৯৯ - ৩/১০২০০১) ৯)তমাল কৃষ্ণ মিত্র - (৪/১০/১৯৯৯-১০/১২/২০০১) , ১০) গোবর্দ্ধন চন্দ্র মণ্ডল(ভারপ্রাপ্ত)(১/২/২০০২-১০/১২/২০০২), ১১) অনিল কুমার ঘোষ(১৪/৮/২০০২-১০/১২/২০০৩, ১২) গোবর্দ্ধন চন্দ্র মণ্ডল(ভারপ্রাপ্ত)(১১/১২/২০০৩-২৪/৩/২০০৩), ১৩)নন্দদুলাল পাল(২৫/৩/২০০৩-৬/১/২০১০), ১৪)তরুণ কান্তি ঘোষ-(৮/১/২০১০ থেকে চলছে---- ৩০/.৬/২০২৬(অবসর গ্রহণের তারিখ) পর্যন্ত থাকবে।