History

মাড়গ্রাম জনবহুল এই গ্রামের উত্তর-পূর্ব দিকে অবস্থিত দর্জিপাড়া | স্বাধীনতা লাভের পর দিনমজুর, ক্ষেতমজুর, ও দরিদ্রদের বাস ছিল | ১৯৫৪ খ্রীষ্টাব্দের ১২ই মে ছোট দুই কামরা যুক্ত মাটির ঘরে মাড়গ্রাম  দর্জিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা শুরু হয় |

বর্তমানে সর্বশিক্ষা মিশনের আর্থিক সহায়তায় ও এলাকার লোকদের সহযোগিতায় ২১ শতক জায়গার উপরে দুইটি দ্বিতল বিল্ডিং, মধ্যে খেলার জন্য ফাঁকা জায়গা, চারিদিকে বাউন্ডারি ওয়াল ও একটি সুন্দর গেট এই নিয়ে তৈরী হয়েছে মাড়গ্রাম  দর্জিপাড়া প্রাথমিক বিদ্যালয় | বিদ্যালয় দেখে গর্ব বোধ হয় |