
১৯৭৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । এই বিদ্যালয় থেকে পড়াশুনো করে বহু ছাত্র ছাত্রী আজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে , এখান থেকে পড়াশুনো করে অনেক ছাত্র ছাত্রী জাতীয় স্তরে স্কলারশীপ পাচ্ছে । বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ভাল আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্যই শিক্ষা দিয়ে আসছেন এবং ভবিষ্যতে ও দিয়ে যাবেন । গ্রামের সকল লোকজন বিদ্যালয়টিকে সুনজরে দেখেন । বিদ্যালয়টি জেলা থেকে নির্মল বিদ্যালয় পুরষ্কার পেয়েছে ।