History

মল্লারপুর পোষ্ট অফিসের অন্তর্গত বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম মহুরাপুর।

গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা দানের উদ্দেশ‍্যে গড়ে উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় , যেটি মহুরাপুর প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত । খুব ছোট গ্রাম হ‌ওয়ায় ২০২০ শিক্ষাবর্ষে এই বিদ‍্যালয়ের মোট ছাত্র সংখ্যা ৪১ । ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে । বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে বিদ‍্যালয়টিতে তেমনভাবে উন্নতি হয় নি ।বিদ‍্যালয়ের শৌচাগার ভগ্নপ্রায় । মিড ডে মিলের রান্নাঘর থাকলেও পানীয় জলের সঠিক বন্দোবস্ত নেই ।